শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ১৮ | ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪ লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ জুলাই ২৫, ০৭:৫৯ অপরাহ্ন
অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল
অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

অনলাইনে আইফোন অর্ডার করেও পার্সেলে দাড়ির তেল পাওয়ার ঘটনায় এক গ্রাহকের পক্ষে রায় দিয়েছেন ভারতের মুম্বাইয়ের একটি ভোক্তা আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, সুদ, ক্ষতিপূরণ মামলার ব্যয়সহ প্রায় লাখ ৮২ হাজার রুপি পরিশোধ করতে হবে -কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট এবং সংশ্লিষ্ট বিক্রেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের অতিরিক্ত জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ফ্লিপকার্ট পণ্য বিক্রেতা ইন্টারন্যাশনাল ভ্যালু রিটেইল প্রাইভেট লিমিটেডকে যৌথভাবে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের ২২ এপ্রিল মুম্বাইয়ের পাওয়াই এলাকার এক বাসিন্দা ফ্লিপকার্ট থেকে লাখ ১১ হাজার ৭৯৩ রুপিতে ১২৮ জিবি স্টোরেজের একটি অ্যাপল আইফোন ১৪ প্রো অর্ডার করেন। চার্জার মোবাইল কভার ঠিকভাবে পেলেও আইফোনের পার্সেল খুলে তিনি দেখতে পান, সেখানে ফোনের পরিবর্তে দাড়ির তেল এবং কিছু প্যাকেজিং সামগ্রী রয়েছে।

ঘটনায় তিনি এপ্রিল মে মাসজুড়ে একাধিকবার ফ্লিপকার্টের গ্রাহকসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও তার অভিযোগ বারবারসমাধান হয়েছেউল্লেখ করে বন্ধ করে দেওয়া হয়। তবে তিনি না পান নতুন ফোন, না ফেরত পান অর্থ।

রায়ে আদালত উল্লেখ করেন, কোনো -কমার্স প্রতিষ্ঠান কেবল বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। গ্রাহক সম্পূর্ণ ভিন্ন পণ্য পাওয়ার অভিযোগ করার পরও যথাযথ তদন্ত না করা, ভুল পার্সেল উদ্ধার না করা এবং কার্যকর প্রতিকার না দিয়ে অভিযোগ নিষ্পত্তি দেখানো সেবায় ঘাটতি অন্যায্য বাণিজ্যিক আচরণের শামিল।

আদালত ফ্লিপকার্ট বিক্রেতাকে ২০২৩ সালের ২২ এপ্রিল থেকে বার্ষিক শতাংশ সুদসহ লাখ ১১ হাজার ৭৯৩ রুপি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মানসিক ক্ষতির জন্য ৫০ হাজার রুপি এবং মামলার ব্যয় হিসেবে আরও ২০ হাজার রুপি পরিশোধ করতে হবে। রায় কার্যকরের জন্য ৪৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

অন্যদিকে মামলায় বিবাদী করা হলেও অ্যাপল ইন্ডিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ভুল পণ্য সরবরাহের ঘটনায় অ্যাপল ইন্ডিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।